IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে’

‘কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে কোনো কোনো ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার মতে, জ্বালানি তেলের বাড়তি দামের কারণে যে হারে পণ্যের দাম বেড়েছে, তা হওয়ার কথা না।

শোকের মাস উপলক্ষে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ বিষয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব পরিবারের অন্তত পাঁচ কোটি মানুষ এই সুবিধা ভোগ করবে।

“প্রতি পরিবারে ধরা হয়েছে পাঁচজন করে। তার মানে পাঁচ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছে।”

তিনি বলেন, “আগে ট্রাকে করে পণ্য দেয়া হতো তখনও রিপোর্ট হতো পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে ক্রেতারা। পারমানেন্ট সলিউশন করতে এক কোটি পরিবারকে কার্ড দেবার উদ্যোগ নেয়া হয়।”

মানুষের কিছুটা কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থায় এই কার্যক্রম চালাতে হবে। যদিও এটাতে অনেক সাবসিডি দিতে হচ্ছে সরকারকে। টিসিবি বিদেশ থেকে এনে পণ্য দেয়ার পরিকল্পনা করছে। কারো কাছে জিম্মি হতে চাই না। এখন আর ট্রাক সেল হবে না। টিসিবির যে ডিলার, সেসব দোকানে পাওয়া যাবে পণ্য।”

এক কোটি পরিবারের তালিকার প্রসঙ্গে টিপু মুনশি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় এই লিস্ট করেনি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। টিআইবি ১ কোটির মধ্যে ১ হাজার ৪০ জন মানুষের উপর জরিপ করেছে। প্রথম দিকে যেসব মানুষ বাদ পড়েছে তাদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। নাম ঢোকানোর ক্ষেত্রে অনিয়ম হচ্ছে এটা অস্বীকার করি না। কারণ আমাদের দেশে সব কিছু জাজ করা সম্ভব না।”

শোকাবহ আগস্ট উপলক্ষে সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিতরণ কার্যক্রম নিয়ে সম্প্রতি টিআইবির এক প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, টিআইবি ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

“নানা জটিলতার কারণে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণে কিছুটা অনিয়ম হতে পারে; কিন্তু টিআইবির প্রতিবেদন সঠিক নয়। এ কার্যক্রমে ৫ শতাংশ মানুষের মধ্যে পণ্য বিতরণে সমস্যা হতে পারে; বাকি ৯৫ ভাগ মানুষ তালিকা অনুসারে সঠিক পদ্ধতিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পেয়েছেন।”

এক প্রশ্নে তিনি বলেন, “পণ্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে একদিকে ভোজ্যতেলের দাম কমেছে; অন্যদিকে ডলারের মূল্য বাড়ছে। এ দুটি বিষয় সমন্বয় করেই ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news