IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে এগারো ঘটিকায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কে. এম. ইয়াছিন আলী মোল্লা সাবেক ডেপুটি কমান্ডার রাজশাহী জেলা ইউনিট, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার ভারপ্রাপ্ত কমান্ডার বাগমারা উপজেলা ইউনিট, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, সদস্য জেলা ইউনিট।

প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট এর সভাপতি মাহমুদ হাসান ফয়সল। তিনি বলেন, ৭১, ১৫ আগস্ট, ২১ আগস্ট এর খুনীরা একই নেক্সাস। এদের প্রতিহত করতে হবে। বাংলার মাটিতে আর কোনো হত্যার রাজনীতি করতে দেয়া হবেনা।

বিশেষ বক্তা ছিলেন, প্রভাষক কামরুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, বাগমারা থানার ওসি রবিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধার সন্তান শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার সহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার চারশতাধিক মুক্তিযোদ্ধার সন্তান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাগমারা উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সেজানুর রহমান সেজান।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর দপ্তর সম্পাদক আহসান আলী সুমন, সমাজ কল্যান সম্পাদক নাফিস হাসান খান তন্ময়, নির্বাহী সদস্য ফজলুর বারী দুলু, বাগমারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু।

এছাড়াও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য জিয়াউল আলম রাবু, সদস্য নাজমুল আলম শিশির, টুটুল, মতলেবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোক র‍্যালীর মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31