IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘ইসলামের কল্যানে অনেক কাজ করছে বর্তমান সরকার’

‘ইসলামের কল্যানে অনেক কাজ করছে বর্তমান সরকার’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইসলামের আকিদা ও বিভিন্ন যে দিকগুলো রয়েছে, সেগুলোর প্রতি জন্য অত্যন্ত যত্নশীল। যখন যেখানে কোন সংকট হয়, তখন তিনি সেগুলো সমাধানের জন্য এগিয়ে এসেছেন। কওমি মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল- দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। ফলে লাখ লাখ কওমি মাদ্রাসার যে ছাত্র আছে, তারা সরকারি যেকোন চাকরিতে আবেদন করতে পারেন, নিজ যোগ্যতার প্রমাণ দিতে পারলে চাকরি পাবেন। বর্তমান সরকার সারাদেশে অত্যন্ত আকর্ষনীয় ডিজাইনে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। এর মধ্যে রাজশাহীর উপশহরে একটি ও হেতেমখাঁ বড় মসজিদের জায়গায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়। এভাবে ইসলাম প্রচার ও দ্বীনের খেদমত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার যত্নশীল আছে, কাজ করছে। প্রধানমন্ত্রীর অনুসারী হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি।

শনিবার (২৭ আগস্ট) বাদ জোহর রাজশাহী মহানগরীর উপশহর মারকাজ মসজিদে তাবলীগ জামাতের জোর উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তাবলীগ জামাতের জোর উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আলেম-উলামা ও ইমামরা মারকাজ মসজিদে জড়ো হয়েছেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদ।

এসময় রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মুসলমানদের মধ্যে হানাফী, আহলে হাদিসসহ বিভিন্ন ভাগ থাকলেও রাজশাহীতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেয় না।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে আলেম-উলামাদের কল্যানে উলাম কল্যান পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি প্রত্যেক বছর দুই ঈদে রাজশাহী মহানগরীর সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের শুভেচ্ছা ভাতা করি। আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর খানেক আগে থেকে সারা দেশের সকল মসজিদের ইমামদের মাসিক কোন সম্মানী ভাতা দেওয়া যায় কিনা, সে বিষয়ে চেষ্টা করছেন। প্রায় দুই বছর করোনার কারণে আমাদের অনেক কিছুই বাঁধাগ্রস্থ হয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31