ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুরের আব্দুল কুদ্দুসের বাড়ি সংলগ্ন আব্দুস সামাদের মার্কেট প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় এর আয়োজন করে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী।
সেলিম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী সরকার, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দোলেনা শেখ প্রমুখ।
মোনাহাত শেষে তবারক বিতরণ করা হয়।


