ধূমকেতু প্রতিবেদক : বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) এবনে গোলাম সামাদ গবেষনা কেন্দ্রের উদ্যোগে সোনাদিঘীর মোড়ে আরইউজে কার্যালয়ে এ স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এবনে গোলাম সামাদ এর জীবন ও কর্ম ভিত্তিক প্রকাশনা “বহুমাত্রিক” এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ।
অতিথি ছিলেন, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান, ফেসবুক পাঠশালা পেজ এর পরিচালক সাহাদাত হোসাইন, কবি ও প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি ও প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, কলামিস্ট ও অধ্যাপক ইফতেখারল আলম মাসুদ, কথা সাহিত্যিক আবু নোমান, কবি ও কথাসাহিত্যিক মঈন শেখ প্রমুখ।
এছাড়া আরও কবি সাহিত্যিক ও তার ভক্তগণ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রফেসর ড. এবনে গোলাম সামাদ বাঙালি মুসলমানের জাতিসত্তা অনুসন্ধানের ও পুনর্গঠন এর বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও সংস্কৃতিক রসদ যোগান দিয়েছেন। তার রেখে যাওয়া রসদ এবং প্রদর্শিত পথে বর্তমান ও ভবিষ্যতের গবেষক ও বুদ্ধিজীবীদের জাতি নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে।


