ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২৯ জনকে আটক করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, মোহনপুর থানা ১৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ৭ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ২২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সুজন (৩০) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে মঞ্জুরুল ওরফে মঞ্জুর রহমান (৩৯) ও লিকছন (২১) কে ১০ বোতল ফেন্সিডিল, ৩০গ্রাম হেরোইন এবং ২০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


