IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপির কর্মসূচির মেয়াদ বাড়লো

বিএনপির কর্মসূচির মেয়াদ বাড়লো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় বিএনপির দুই নেতার মৃত্যুর প্রতিবাদে দলটির চলমান কর্সমসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গত ২২ আগস্ট থেকে দেশের সব মহানগর, জেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও মানববন্ধন করছে বিএনপি।

এসব কর্মসূচিতে সারাদেশে বিএনপির উপর হামলা চালিয়েছে আওয়মী লীগ। কোথাও আবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষও হয়েছে। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের।

ফখরুল জানান, ২২ আগস্ট থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৬০ জনের অধিক নেতাকর্মী। আহত হয়েছেন ৭৭৫ জনের অধিক নেতাকর্মী, মিথ্যা মামলা দায়ের করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীর নামে।

বিএনপি মহাসচিব বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী বললেন, ‘কাউকে গ্রেপ্তার করা হবে না। সভা সমাবেশ করতে দেয়া হবে।’ ঠিক তার উল্টোটা হয়েছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা কথা বলবেন একটা- কাজ করবেন আরেকটা। এভাবেই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি বলেন, চলমান কর্মসূচি আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে। কিছু জেলা উপজেলা, থানায় কর্মসূচি হয়নি। এ কারণে সময় বাড়ানো হয়েছে। যেসব জায়গায় কর্মসূচি হয়নি সে সব জায়গায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ তারিখ বিশ্ব গুম দিবস উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31