IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীর ভারত সফরে পানি বন্টন নিয়ে আলোচনা হবে

প্রধানমন্ত্রীর ভারত সফরে পানি বন্টন নিয়ে আলোচনা হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টি অনেকদিন ধরেই আটকে আছে রাজনৈতিক টানাপড়েনে। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আরো বড় পরিসরে দুই দেশের মধ্যে যৌথ পানি বন্টন ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

আগামী ৬ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে ৫৪টি অভিন্ন নদী, যা সীমান্তের উভয় পাশের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। তাই শেখ হাসিনার আসন্ন এই সফরে (ত্রিপুরা থেকে প্রবাহিত) মুহুরি এবং ফেনী (ত্রিপুরায়)-কুশিয়ারা (বাংলাদেশে) মতো অন্যান্য বড় নদীগুলোর পানি ভাগাভাগির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করছে দুই দেশ।

এছাড়া ২০২৬ সালে গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়েও কাজ চলছে।

দুই দেশের মধ্যে পানি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার পাশাপাশি অভিন্ন নদীর পানি সম্পদ সম্পর্কিত তথ্য, বন্যার তথ্য বিনিময় এবং বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যৌথ ব্যবস্থাপনার দিকেও নজর দিচ্ছে দুই দেশ।

বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি এখনও ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের মধ্যে অভ্যন্তরীণ বিতর্কিত বিষয় হয়ে আছে।

এদিকে হাসিনা-মোদীর বৈঠকের আগেই দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) আলোচনা মঙ্গলবারি ভারতে শুরু হয়েছে। ২০১০ সালের পর বৈঠক বসে জেআরসি। সচিব পর্যায়ের এই বৈঠকের পর বৃহস্পতিবার দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকও হবে।

শেখ হাসিনার আসন্ন সফরের সময় তিস্তা ছাড়াও মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার- এই ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনের একটি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। এছাড়া গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।

ঢাকার একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৈঠকে দুই পক্ষই গঙ্গার পানি ব্যবহার নিয়ে একটি যৌথ সমীক্ষা এবং কুশিয়ারা নদীর পানি প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31