IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সভায় মেয়র লিটন

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সভায় মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক, সমার্থক, অভিন্ন। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আবার বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা হয়ে যাবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নগরীর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু একজন মহানায়ক। তাইতো আমরা তাকে শুধু হাজার বছরের বাঙালি নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করি, বিশ্বাসীও আখ্যায়িত করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, স্বাধীনতার পর দেশকে গড়ার মাত্র ৩ বছর ৮ মাস সময় পেয়েছিলেন বঙ্গববন্ধু। এই অল্প সময়ের মধ্যেই দেশকে গড়ার বিভিন্ন কাজের সূচনা করেছিলেন তিনি। একসাথে প্রায় ৩৭ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করেন। শেল কোম্পানির কাছ থেকে বিভিন্ন গ্যাসক্ষেত্র ক্রয় করেন বঙ্গবন্ধু। সেই গ্যাসক্ষেত্রগুলো থেকে এখনো গ্যাসের জোগান পাচ্ছি।

কমিশন গঠনের জোরালো দাবি উঠেছে জানিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি এবং কারা কারা সুফলভোগী তাদের খুঁজে বের করতে হবে। বঙ্গবন্ধু হত্যায় এদেশীয় এজেন্টদের মধ্যে জিয়াউর রহমান ছিল এক নম্বর। জিয়াউর রহমান ও তার পরিবার ছাড়া আরো অনেক সুফলভোগী আছে। তাদের খুঁজে বের করতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নুরুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুননেসা তালুকদার, কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, গেরিলা বাহিনী, ছাত্র ইউনিয়ন, ন্যাপ কমিউনিস্ট পার্টি, রাজশাহী জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধ ৭১, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31