ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পুলিশ লাইনস রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ ২০২২ এর সালামী অভিবাদন গ্রহণ করেন সম্মানিত ডিআইজি।
ডিআইজি বার্ষিক পরিদর্শন প্যারেডে অংশগ্রহণকারী সকল সদস্যদের ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন করা, পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ শেষে সম্মানিত ডিআইজি পুলিশ লাইনসের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার শাখা, ডি স্টোর, সি স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।


