ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১০ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাঘা থানা পুলিশ রাকিবুল ইসলাম ওরফে রিকো (৩৫) ও মমিনুল ইসলাম ওরফে মন্টু (৪৮) কে ২০০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


