IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন

কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

হটলাইন ০১৯১৪ ৯৯৯৪৪৬ নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অস্বচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।

লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি, সে সময়ে নিজের বাবা-মায়ের লাশ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় লাশ সৎকার করা, দাফন করা ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে, যা অত্যন্ত প্রশংসীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছে।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি কর্পোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই এ্যাম্বুলেন্স থেকে অনেক মানুষের উপকার হবে। আরও যত জনকল্যানমূলক কাজ আছে, সেগুলো তারা করে যাবেন, দেশের মানুষের সেবা করে যাবেন-এই কামনা করি।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনাদিঘি জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মামুনুর রশীদ।

কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান, রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০টাকা চার্জ দিতে হবে। তবে অস্বচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। এছাড়া আমরা মৃত ব্যক্তির লাশ ধোয়া, দাফন ও সৎকারসহ বিভিন্ন জনকল্যাকর কাজ করে থাকি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31