ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামানকে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে অভিনন্দন জানান কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক প্রতিনিধিগণ, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও কলেজে দায়িত্বরত ১২ টি ক্লাবের মডারেটরগণ, বিভিন্ন কমিটির আহ্বায়ক ও তার সদস্যবৃন্দ, কোর্স কো অডিনেটরগণ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী বার্তা পেজ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিয়াজ উদ্দিন, লুৎফর রহমান, এস. এম শরিফুল ইসলাম, লাইলুন নাহার ও আব্দুস সালামসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।
এছাড়াও সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, শুকরিয়া ইয়াসমিন, শাহানাজ বেগম, দিল আফরোজা খাতুন ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রধান হাসিবুর রহমান।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করে স্যারের প্রতি শুভকামনা জানান। পরিশেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রাণবন্ত আলোচনা এবং কলেজের উত্তরোত্তর সাফল্যের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।


