IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিয়ের স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

বিয়ের স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে সামি (১৮) নামে এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। শনিবার সকাল ১০টায় পৌরসভার হাসিমপুর ৪নং ওয়ার্ড এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থা নেন তিনি।

স্থানীয়রা জানায়, তিন মাস আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে ওই তরুণীর। কিন্তু স্থানীয় স্কুলে পড়ার সময় চার বছর আগে সামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের পরও স্বামীর অনুপস্থিতিতে মোবাইলে ওই সামির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিসি হয়।

তিন দিন আগে শালিসি মীমাংসায় স্বামীর সংসার করবে না বলে তালাক দিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন তিনি। এরপর শনিবার বাবার বাড়ি থেকে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। প্রেমিককে না পেয়ে বিয়ের দাবিতে অবস্থান করছেন। প্রেমিকের পরিবার এ ঘটনার পর ঘরে তালা দিয়ে অন্যত্র চলে যায়। ওই প্রেমিকও উধাও।

প্রেমিককে না পেয়ে ওই প্রেমিকা বিয়ের দাবিতে রান্নাঘরে অনশনে বসেন। সন্ধ্যা পর্যন্ত চলে। এ নিয়ে সকাল থেকে দিনব্যাপী এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক সামির বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী বলেন, সামির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাকে আমার সামনে এনে হাজির করেন। বিয়ের পরও প্রতিনিয়ত তার সঙ্গে কথা হতো আমার। বিয়ে করবে বলে স্বামীর ঘর ছেড়ে বাড়িতে এসেছি। তাকে না পেলে মরে যাব, তাকেই চাই।

এদিকে এ ঘটনার পর থেকে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে সামি ও স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে রায়পুরা পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার নাহিদ মিয়া বলেন, এই ঘটনার বিষয়ে আমি শুনেছি। আমি এই বিষয় নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলব এবং এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31