IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মোহনপুরে দূর্গা পূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরীর কাজ

মোহনপুরে দূর্গা পূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরীর কাজ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। ভাষ্কর্য শিল্পীরা মা দূর্গাকে নানা রুপে সাজিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

মোহনপুর উপজেলায় গত বছরের ন্যায় এবারও হতে পারে সম্ভাব্য ২১টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা। দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু আগামী ১লা অক্টোবর ষষ্ঠীর পূজার মধ্যে দিয়ে। বিজয়া দশমী প্রতিমা বিসর্জন ৫ই অক্টোবর। প্রতিটি মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে । প্রতিমা তৈরির জন্য ভাষ্কর্য শিল্পীরা তাদের দক্ষতা দিয়ে দেবী দূর্গার প্রতিমা সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করছে।

মোহনপুরে গত বছরে ২১টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবারেও সকল মন্দিরে গত বারের ন্যায় পূজা অনুষ্ঠিত হতে পারে জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্ভাব্য মন্দির গুলো হলো বাকশিমইল ইউনিয়নের উপজেলা সদর মন্দির, মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর কেন্দ্রীয় মন্দির ও পত্রপুর সার্বজনীন মন্দির। কেশরহাট পৌরসভার কেশরহাট পৌর সভা দূর্গা মন্দির, ও ধামিন নওগাঁ কল্যান মন্দির।

জাহানাবাদ ইউনিয়নের খাঁড়তা দূর্গা মন্দির।রায়ঘাটী ইউনিয়নের পারিলাডাঙ্গা উত্তপাড়া পূজা মন্দির, পারিলাডাঙ্গা দক্ষিনপাড়া দুর্গা মন্দির, উষায়ের হাটরা দূর্গা মন্দির ও মকিমপুর হাটরা সার্বজনীন দূর্গা মন্দির। ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা পালপাড়া সার্বজনীন পুজা মন্দির, বেলনা মধ্যপাড়া দূর্গা মন্দির, বেলনা শিবতলা সার্বজনীন পূজা মন্দির ও মেলান্দি সার্বজনীন পুজা মন্দির, মহিষকুন্ডি পুজা মন্দির, ভর বড়াইল দূর্গা মন্দির ও ঘাসিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দির। ধুরইল ইউনিয়নের লক্ষীপুর পালশা দূর্গা মন্দির, ডাঙ্গাপাড়া সার্বজনীন পুজা মন্দির, বাদেজোল সার্বজনীন দূর্গা মন্দির এবং মৌগাছি ইউনিয়নের মৌপাড়া সার্বজনীন মন্দির।

মোহনপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার সরকার তপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোহনপরে সনাতন ধর্মাবলম্বীরা এই সরকারের সময় এবং (রাজশাহী-৫৪,পবা মোহনপুর ৩) আসনের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি, মোহনপুর উপজেলায় প্রতিবছরে দূর্গা পূজাতে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মাঝে নিজস্ব তহবিল থেকে বস্ত্র বিতরণ করে থাকেন।

তিনি আরও বলেন, এমপি ও প্রশাসনিক সর্বাত্মক সহযোগিতায় ইতিপূর্বে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আমরা মোহনপুর বাসী সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমূখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা উৎসব পালন করতে পেরেছি। এবারও সবাই মিলে আনন্দ মূখর পরিবেশে উৎসব টি পালন করতে পারবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31