IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সমাজচ্যুত নির্যাতিত স্বামী পরিত্যক্তা নারী

তানোরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সমাজচ্যুত নির্যাতিত স্বামী পরিত্যক্তা নারী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সমাজ প্রধানের কু-প্রস্তাবে রাজি না হওয়া মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে চোর আখ্যা দিয়ে ১০ বছর ধরে সমাজ চ্যুত করে রাখা মা-ছেলেকে বেধে মারপিটসহ নির্যাতন করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার কালীগন্জ মাসিন্দা হলদার পাড়া গ্রামে।

এঘটনায় ওইদিন বিকালে ওই নারী বাদি হয়ে সমাজ প্রধান শংকর অরফে পরিমলসহ ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে স্থানীয় ভাবে বিষয়টি আপোষ করে নিতে বলেছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী।

অপর দিকে মা-ছেলের স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্পে ওই নারীর বাড়িসহ মোটা অংকের টাকা বসিয়ে ওই নারীকে ফাানোর জন্য সমাজ প্রধান বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদান করছেন বলেও জানান ওই নারী।

ফলে, বিচারের আসায় প্রসাশনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ওই নারী। গত সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী তানোর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ তদন্ত করতে গ্রামে গিয়ে সমাজ প্রধানের সাথে কথা বলে স্থানীয় ভাবে আপোষ করে নিতে বলে পুলিশ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। ফলে, অসহায় ওই নারী বিচারের আসায় স্থানীয় ব্যক্তি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা হলদার পাড়া গ্রামের কৃষ্ণ হলদারের পুত্র সমাজ প্রধান শংকর ওরফে পরিমল দীর্ঘিদন ধরে একই গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

সমাজ প্রধানের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর আগে ওই নারীকে সমাজ চ্যুত করে এলাকা ছাড়া করা হলে ওই নারী ঢাকায় চলে যান। ১০ বছর ঢাকায় থাকার পর গত ৩ মাস আগে গ্রামে ফিরে আসলে সমাজ প্রধান ওই নারী আবারো কু-প্রস্তাব দিতে থাকে।

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার সকালে ওই নারীর পুত্র (১৯) কে চোর আখ্যা দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কালীগন্জ বাজারের একটি ঘরে বেধে রেখে মারপিট করেন সমাজ প্রধানসহ তার লোকজন।

খবর পেয়ে ওই নারী তার সন্তানকে বাচাতে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে জোর পূর্বোক চোর স্বীকারক্তি নিয়ে ২০ হাজার টাকা ৬ দিনের মধ্যে পরিষধের নির্দেশ দিয়ে ফাঁকা স্ট্যাম্পে মা ছেলের স্বাক্ষর নেন সমাজ প্রধান।

এব্যাপারে সমাজ প্রধান শংকর অরফে পরিমল বলেন, ওই নারীর ছেলে গ্রামের জৈনক ব্যক্তির মোবাইল ফোনসহ ৩২ হাজার টাকা চুরি করেছে এবং ২০ হাজার টাকা চুরি করেছে।

২০ হাজার টাকা দিতে রাজি হওয়ায় মা ছেলে দুই জনের ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নিজাম উদ্দীন বলেন, সমাজ চ্যুত ওই নারী গ্রামের লোকজন সামনে ২০ হাজার টাকা দিতে চেয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করেছে তাই বিষয়টি স্থানীয় ভাবে আপোষ করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31