IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে ৩ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ওয়াল্ড ব্যাংকের প্রতিনিধিসহ দেশী-বিদেশী পর্যটকদের কাছে রাজশাহীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সিডিসির কার্যক্রম বিষয়ে তুলে ধরেছি। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছে। তাঁরা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে লানিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা।

তিনি আরও বলেন, সিএইচডিএফ প্রকল্পের আওতায় নগরীতে ৩০৫টি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে।

মেয়র আরও বলেন, রাজশাহী দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শহর হিসেবে রাজশাহী স্থান পাবে বলে আশা করি।

এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

সভায় বক্তব্য দেন, বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন।

সঞ্চালনা করেন টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31