IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মুক্তিদাতা হাই স্কুলে অভিভাবক সমাবেশ

মুক্তিদাতা হাই স্কুলে অভিভাবক সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগান পাড়ায় মুক্তিদাতা হাই স্কুলে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯.৩০ঘটিকায় মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রা. রঞ্জন পিউরিফিকেশন সিএসসি সভাপতিত্বে ও শিক্ষিকা সুরভি রোজারিওর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা ফাদার উইলিয়ম মূর্মু ।

অনুষ্ঠানের শুরুতে সহকারী শিক্ষিকা মনিকা বাড়ৈ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তিতে প্রায়মারী শাখা পক্ষে গত ৬মাসের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতী ও বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। একই ভাবে মাধ্যমিক শাখার পক্ষে শিক্ষক বিনয় দাস বলেন ছাত্র-ছাত্রীরা ক্লাসে অনিয়মিত ও তাদের পড়াশোনার প্রতি অনিহা। একই সাথে স্কুলের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো পালনেও অনিহা । এর জন্য তিনি অভিবাকদের প্রতি দৃষ্টিপাত করেন।

তিনি বলেন, শুধু স্কুলে শিক্ষক মন্ডলী পড়ালে হবে না যদি না পরিবারে পিতা-মাতা সন্তানদের পড়তে বসান । তিনি আরও বলেন, একজন পিতা-মাতাকে শিক্ষিত হতেই হবে এমন কথা নেই । ছেলে-মেয়েদের পাসে বসিয়ে জোরে জোরে পড়ার অভ্যাস করালে হয়তো অনেক ভালো ফলাফল হবে পরবর্তীতে ।

বক্তব্যের শেষে সরাসরি উন্মুক্ত আলোচায় হয়। যেখানে প্রায় ১৩০জন অভিভাবকে উপস্থিতিতে অভিভাবক সমাবেশ হয় । অভিবাক মন্ডলীর পক্ষে ১২জন অভিভাবক তাদের ব্যক্তিগত সমস্যা ও শিক্ষক মন্ডলীর কাছে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাসি একজন সুচিন্তার মানবিক মানুষ হিসেবে তৈরী করার দায়িত্বও দেন । কয়েকজন অভিবাক স্কুলের উন্নয়নের জন্য প্রস্তাব রাখেন । সেখানে জয় খ্রীষ্টফার বিশ্বাস নামের একজন অভিবাক রাজশাহী ধর্মপ্রদেশীয় উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে প্রস্তাব দেন যেন দেশের সকল স্কুলে ও কলেজের সাথে তালে তাল মেলাতে মূলধারা শিক্ষাব্যবস্থার সাথে সাথে স্কুলে বেশ কিছু পরিবর্তন ও উন্নয় প্রয়োজন । যেখানে বসচেয়ে বড় পরিবর্তন হলো স্কুলের বিল্ডিং বৃদ্ধি, স্কুলে একটি কম্পিউটার ল্যাব তৈরী, সাইন্স ল্যাব ও স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহপাঠ কার্যক্রম যেমন : নাচ,গান,আবৃতি, যন্ত্র সংগিত, বিতর্ক, নাকট, ইংরেজি স্পিকিং ক্লাস ইত্যাদির সহপাঠ কার্যক্রম সপ্তাহে অন্তত একদিন করে করার ব্যবস্থা করা। এভাবে আরো অভিবাক তাদের সন্তানদের সুন্দর পাঠ দানের জন্য শিক্ষক মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

এরপরে প্রধান অতিথি ফাদার উইলিয়াম মূর্মু বলেন তিনি প্রথম দায়িত্ব পাওয়ার পরে প্রথমবারের মত অভিবাকদের সাথে এভাবে সমাবেশে আসছেন । তিনি এমন পরিকল্পনার জন্য প্রথমেই স্কুলের প্রধান শিক্ষক ব্রা. রঞ্জনকে ধন্যবাদ দেন ও বলেন যেন এমন ব্যবস্থা প্রতিটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের অভিবাকদের নিয়ে বসে আলোচনা করা । এর পরে তিনি তার স্বপ্নের কথা বলেন যে ছোট বেলায় স্বপ্ন ছিল যে তিনি মিসন স্কুলে পড়বেন। তিনি ছোট থেকে শুনতেন মিসন স্কুলের ছেলে-মেয়েরা সব কিছুতে পারদর্মী ও অনেক সাহসী বুদ্ধিমান হয়ে থাকে । তাই তারও প্রবল ইচ্ছে ছিল যে মিসন স্কুলে পড়বেন । তার বাবা ইচ্ছাও ছিল তার সন্তানেরা সকলেই উচ্চ শিক্ষিত হবে অথচ তার বাবা নিজে চতুর্থ শ্রেণী পাস। তার বাবার স্বপ্ন তার পরিবারের সকর ভাইবোন পুরণ করেছেন । তিনি অভিবাকদের প্রস্তাবে বলেন যে মুক্তিদাাত স্কুলে অচিরেই রাজশাহীল ভালো মানের একটি স্কুলে রুপ নিবে এবং স্কুলের বিল্ডিং বৃদ্ধি সহ বাকি যে সহপাঠ কার্যক্রম ও কম্পিউটার এবং সাইন্স ল্যাব প্রয়োজন তাও ব্যবস্থা করা হবে ।

প্রধান অতিথির বক্তব্য শেষে সভার সভাপতি ব্রা. রঞ্জন পিউরিফিকেশন অভিবাকদের উদ্দেশ্যে বলেন, যে তিনি সকল ছাত্র-ছাত্রীর প্রতি অনেক পজেটিভ । করোনা ছাত্র-ছাত্রীদের থেকে দুটি বছর নিয়ে গেছে যার জন্য তাদের পড়াশোনা অবস্থা আসঙ্কাজনক। তবে তিনি হাল ছাড়ছেন না। দ্বিতীয় অভিভাবক হিসেবে স্কুলের ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা দিয়ে তাদের একজন মানবিক মানুষ গড়ে তোলার দায়িত্ব নেন। এবং তিনি অভিভাবকদের বলেন যেন সকলে নিজ নিজ সন্তানদের পরিবারেও যত্ন নেন ও তাদের যথেস্ট পড়াশোনার ব্যবস্থা করান পাশে বসে । তাহলেই সকলের ত্রিমুখী সমন্বয়ে একটা ভালো ফলাফল হবে। তিনি একজন অভিভাবকে প্রশ্নের উত্তরে বলেন স্কুলে বিষয় ভিত্বিক শিক্ষকের ব্যবস্থা করা হবে আলাদা ক্যাটাগরিতে। এর পর তিনি স্কুলের উন্নয়নের জন্য অভিভাবকদের আস্থা রাখতে বলেন ও সুযোগ প্রত্যাশা করেন । এরই মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন ।

বক্তব্য শেষে অভিভাবকগন তাদের সন্তানদের ফলাফল ক্লাস টিচারদের থেকে সংগ্রহ করেন ও বিদায় নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31