ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় একজন যুবক সহ দুই জন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে জয়দেব বর্মন (১৮) বিদ্যুৎস্পৃষ্টে ও মঙ্গল উরাও (৬৫) পুকুরের পানিতে পড়ে মারাগেছে বলে জানাগেছে।
ঘটনা দু’টি ঘটে শুক্রবার উপজেলার নিতপুর ও গাঙ্গুরিয়া ইউনিয়নে।
সূত্রমতে, জয়দেব বর্মন সরাইগাছি মোড়ে একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মঙ্গল উরাও তার বাড়ি চকবিষ্ণপুর গ্রামের পাশের খালের পাড়ে গরুকে ঘাষ খাওয়াতে নিয়ে যান। পরে বাড়িতে না আসলে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানিতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সে একই গ্রামের মৃত পাতানুর ছেলে।
থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গল উরাও এর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে জয়দেব বর্মনের মৃত্যুর বিষয়ে তার ওয়ারিশগণের কোন আপত্তি নেই বলে লিখিত আবেদন করার ফলে আইগত প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


