IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সঙ্কট মোকাবেলার জাতীয় শক্তি’

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সঙ্কট মোকাবেলার জাতীয় শক্তি’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিশ্ব টালমাটাল অর্থনৈতিক অবস্থায় আজ সমগ্র মানব জাতির ন্যায় আমরা চরম সঙ্কট মোকাবেলা করছি। এই সঙ্কট মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ইস্পাত দৃঢ়্য ঐক্য প্রয়োজন। যখনই আওয়ামী লীগে বিভাজন হয়েছে, তখনই জাতি দুর্যোগে পতিত হয়েছে। সুতরাং জাতির অস্তিত্বের স্বার্থে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগই সকল সঙ্কট মোকাবেলার জাতীয় শক্তি।

শনিবার কক্সবাজারের চকোরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বাঙালি জাতি এবং আওয়ামী লীগের সম্পর্ক পরামাত্মার সম্পর্ক। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জাতি হিসেবে বাঙালির যেসব মহৎ অর্জন তার প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের অবদান সর্বাপেক্ষা বেশী। আওয়ামী লীগ সমগ্র জাতিকে স্বপ্ন দেখিয়েছে, উজ্জ্বীবিত করেছে এবং সংগ্রাম, আন্দোলন, রক্ত দান ও দেশ পরিচালনার মাধ্যমে সমগ্র জাতিকে সঙ্গে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে। সকল মহত্তম অর্জনের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

সম্মেলন উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আশেক উল্লাহ রফিক এমপি, রেজাউল করিম, প্রশান্ত ভূষণ বড়ুয়া, আজিজুর রহমান, এডভোকেট রঞ্জিত দাস, মাহবুবুর রহমান, আজিমুল হক আজিম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাফর আলম এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি এবং কাউন্সিলদের ভোটে আবু মুসা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31