IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শহীদ কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু ২১ সেপ্টেম্বর

শহীদ কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু ২১ সেপ্টেম্বর

ধূমকেতু প্রতিবেদক : এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর আয়োজনে শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ ও ডরমেটরি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরআগে ফিতা কেটে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ডরমিটরি‘র উদ্বোধন করেন রাসিক মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। তিনি ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলায় সুনজর রেখেছেন। খেলোয়াড়দের রান্না করে খাওয়ানো, যাদের বাড়ি প্রয়োজন বাড়ি তৈরি করে দেওয়াসহ ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সবই করছেন প্রধানমন্ত্রী।

মেয়র আরও বলেন, এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লক্সে কর্তৃপক্ষ ১ম বারের মতো শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।

এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা।

এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) সভাপতি আশরাফুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু।

সভায় জানানো হয়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক এর পৃষ্ঠপোষকতায় শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতাটি আগামী ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্ণামেন্টে ২০টি ক্লাবের প্রায় ১৫০ জন জুনিয়র টেনিস খেলোয়াড় অংশ গ্রহণ করবেন। আগামীতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31