IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’

রাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’ শুরু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাবির শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে। দেশে-বিদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ১৬টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে।

এ উপলক্ষে রাবির ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারীতে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা গর্বিত জাতি। যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন করার যে অহংকার, সেই অহংকার আমরা সবচেয়ে বেশি করতে পারি। কারণ আমাদেরকে বলা হতো, আমরা যোদ্ধা জাতি না। পাকিস্তানীরা বলতো, ‘বাঙালি মাছ খায়, বাঙালি ভীতু জাতি, বাঙালি ভয় পায়।’ সেই ভীরু বাঙালিকে হাতে অস্ত্র তুলে পাকিস্তানী বাহিনীর প্রশিক্ষিত সৈন্যদের হারিয়ে দিতে যিনি বাঙালির মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথা যতই বলবো, ততই আমরা নিজেরা বেশি সমৃদ্ধ হবো।

মেয়র আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আজকে পৃথিবীর প্রায় সব দেশেই জাতির পিতার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বই ও আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন সময় করা হয়। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেটি আমরা পালন করলাম, করোনার কারণে বারে বারে বাধাগ্রস্ত হয়েও মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ তত্ত্বাবধায়নে সেটি চমৎকারভাবে সারাবিশ্বে পালিত হয়েছে। এই সময়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে অনেক লেখকের বই প্রকাশিত হয়েছে। এসব বই আমাদের সকলের পড়া উচিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জল ঘোষাল ও রাবির উপ-উপাচার্য ড. সুলতান-উল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31