IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিজিবি-রেলপুলিশের মধ্যে সংঘর্ষে তদন্ত কমিটি গঠন

বিজিবি-রেলপুলিশের মধ্যে সংঘর্ষে তদন্ত কমিটি গঠন

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনে তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবির মারপিটে ৩ রেল পুলিশ আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রেল পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

খুলনা বিভাগীয় রেল পুলিশ সুপার রবিউল হোসেন জানান, রেল পুলিশের এএসপি মজনুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়া জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বেনাপোল রেলস্টেশনে খুলনা-কলকাতা রেলপথের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে রোববার তল্লাশি চালানোর ছবি তুলতে যাওয়ায় রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেফাতুর রহমান (৫৩), কনস্টেবল ইনতাজুল (৩০) ও খুলনা জেলা রেলওয়ে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মনিরুল ইসলাম (২৮)কে পিটিয়ে আহত করেন বিজিবির সদস্যরা।

এ সময় কনস্টেবল মনিরুল ইসলামকে বেনাপোল ক্যাম্পে ধরে নিয়ে যায় বিজিবি সদস্যরা। প্রায় দশ ঘণ্টা আটকে রাখার পর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেলপুলিশের পক্ষ থেকে এ ধরনের কথা বলার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। এ সময় রেল পুলিশের বিশেষ শাখার মনিরুল ইসলাম বিজিবির তল্লাশির ছবি তুললে তাকে মারপিট করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য দুজনকে পিটিয়ে আহত করা হয়।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সাদা পোষাকে একজন বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিল, তাকে নিষেধ করলেও কথা শোনেনি। তিনি রেল পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয় দেয়। কিন্তু তিনি আইডি কার্ড দেখাতে পারেনি। এ নিয়ে একটি ঘটনা ঘটে। যদিও সেটি মিমাংসা হয়ে গেছে।

পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন বিজিবি কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31