ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় চার্জারভ্যান দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩২) নামে এক চালক মারাগেছে। সে বলদাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, হামিদুল নিজেই চার্জারভ্যান চালান। তিনি বুধবার তার চার্জারভ্যান চালিয়ে নিজ বাড়িতে আসার সময় ভাঁড়ুপাড়া ঘোড়াদহ পুকুরের কাছে রাস্তার বাঁক ঘুরতে কুকুরের সাথে ধাক্কা খায়। এতে তার চার্জারভ্যানটি উল্টেগিয়ে রাস্তার পাশে গাছে সাথে ধাক্কা লাগে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার সময় চার্জারে কোন যাত্রী ছিলনা বলে জানাগেছে।
থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


