IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর পুলিশের সম্প্রীতি সমাবেশ

রাজশাহী মহানগর পুলিশের সম্প্রীতি সমাবেশ

ধূমকেতু প্রতিবদেক : রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আরএমপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্য্য ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। রাজশাহী মহানগরী সম্প্রীতির শহর, শান্তির শহর। এখানে পূর্বে কোন দিন সম্প্রীতি বিনষ্ট হয়নি, আগামীতেও হবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রদায়িকতার স্থান এদেশের মাটিতে হবে না।

তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্য্য ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করাসহ নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালণ করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট)) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফ প্রমুখ।

এছাড়াও রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান কালু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সেক্রেটারী শ্যামল কুমার ঘোষসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31