IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> জেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন উপজেলায় নগর আ.লীগের সভা

জেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন উপজেলায় নগর আ.লীগের সভা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ অক্টোবর আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা, দেওপাড়া, রিশিকুল ও মাটিকাটা ইউনিয়ন পরিষদ, বাগমারা উপজেলার যোগীপাড়া, হামিরকুৎসা, গোয়ালকান্দি, শুভডাঙ্গা ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ, তানোর উপজেলার কামারগাঁ, সরনজাই, তালন্দ ও কলমা ইউনিয়ন পরিষদ, পবা উপজেলার বড়গাছি ও পারিলা ইউনিয়ন পরিষদ এবং দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে নির্বাচনী সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনীত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চলমান উন্নয়ন কর্মসূচী এগিয়ে নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মেয়রবৃন্দদের সাথে আলোচনা করে তাদের মতামতের সমন্বয় ঘটিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালিত করা হবে। আর এর মধ্যে দিয়েই জেলা পরিষদকে দায়িত্বশীল, সেবামূলক ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল দেশমাতৃকার স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত সংগঠক, তিনি নির্বাচিত হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সমুন্নত রেখে জেলা পরিষদের কার্যক্রমকে পরিচালনা করবেন। সেখানে আপনাদের সাথে নিয়ে সরকার কর্তৃক জেলা পরিষদের জন্য যে উন্নয়ন বরাদ্দ আসবে, তার সুষম বণ্টন করে জেলা পরিষদকে প্রকৃত অর্থেই জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বিজয় লাভ করলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে রাজশাহীবাসীর, এই বিজয় হবে শেখ হাসিনা’র।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, নেতৃবৃন্দকে প্রতিশ্রæতি দিয়ে বলেন, আগামী ১৭ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ পিরিচ প্রতীকে তাদের সমর্থন জানিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য একসাথে কাজ করার জন্য তারা তাদের প্রয়োজনীয় সকল কিছুই করবেন।

তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হলে আমরা আমাদের উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের উন্নয়ন হবে বলে বিশ্বাস করি।

মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন, যথাক্রমে কাকনহাট পৌরসভার মেয়র এ কে এম আতাউর রহমান খাঁন, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, যোগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুল হক সোহাগ, হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমঘীর হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদৎ হোসেন সাগর, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম আসাদুজ্জামান, এ্যাড আব্দুস সামাদ ও আলফোর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নফিকুল ইসলাম সেন্টু, খায়রুল বাশার শাহীন, মুশফিকুর রহমান হাসনাত, আলিমুল হাসান সজল, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুল রাজি মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, বাগমারা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র সরকার, সাবেক ছাত্রনেতা আলিমুজ্জামান বকুল, যুবনেতা মহিরউদ্দিন, জাহের আলী জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতানুর আরেফিন, ছাত্রনেতা সাজেদুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31