IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ফুটবলের বিশ্বকাপের আদলে রাজশাহীতে পূজা মণ্ডপ

ফুটবলের বিশ্বকাপের আদলে রাজশাহীতে পূজা মণ্ডপ

ধূমকেতু প্রতিবেদক : আগামী মাসেই কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ ঘিরেই শুরু হয়েছে ভক্তদের নানা ব্যতিক্রমী অয়োজন। এই আয়োজনে এবার অন্যরকম মাত্রা যোগ করলো রাজশাহী নগরীর একদল ফুটবল ভক্ত। তারা শহরের রানীবাজার মোড়ে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। শারদীয় দুর্গাপূজায় ফুটবল বিশ্বকাপের থিমেই সাজিয়েছেন পূজা মণ্ডপ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বকাপের থিমকে কেন্দ্র করে মণ্ডপ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। মণ্ডপটি দেখে মনে হচ্ছে যেন বিশ্বকাপের ট্রফি এনে বসানো হয়েছে। আর তাই মণ্ডপটি দেখতে ছোট বড় সবাই ভিড় করছেন। নগরবাসীর মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে পূজা মণ্ডপটি। বিশ্বকাপের ট্রফিটি মণ্ডপের ওপরের অংশে শোভা পাচ্ছে। ট্রফিটি ২৬ ফুট উঁচু ও ১০ ফুট চওড়া। আসন্ন কাতার বিশ্বকাপের ট্রফির আদলেই এটি বানানো হয়েছে। ট্রফির চারপাশে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দেশের পতাকাও শোভা পাচ্ছে। আর পতাকার মাঝখানে রয়েছে ট্রফিটি। ট্রফির ঠিক ওপরেই আছে বাংলাদেশের পতাকা। একটু পাশেই একতার প্রতীক হিসেবে ১১ জন খেলোয়াড়ের অবয়ব দিয়ে বানানো হচ্ছে একটি পৃথিবী। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের জার্সি পরানো আছে খেলোয়াড়দের গায়ে।

জানা গেছে, গত ৭ বছর ধরেই টাইগার সংঘের পূজা মণ্ডপ থাকে রাজশাহীর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রতি পূজার সময় ভিন্ন ভিন্ন থিম নিয়ে মণ্ডপ সাজানোর জন্য সবাই দেখতে আসেন সেটি। ১৯৮২ সালে টাইগার সংঘ নাম দিয়ে এই পূজা মণ্ডপের যাত্রা শুরু। দীর্ঘ ৪০ বছরের মধ্যে তিনবার এই পূজা মণ্ডপের স্থান পরিবর্তন হয়েছে। বিভিন্ন থিম নিয়ে টাইগার সংঘ মণ্ডপ সাজাচ্ছে ২০১৬ সাল থেকে। সেবার বাংলাদেশের জাতীয় পশু বাঘের মুখের আদলে মণ্ডপটি সাজানো হয়।

প্রথম বছরেই দর্শনার্থীদের দারুণ সাড়া পায় তারা। তারপর থেকেই একের পর এক থিম নিয়ে তারা সাজাতে থাকেন মণ্ডপ। বছরের আলোচিত ঘটনাগুলোর থিমের আদলেই মণ্ডপটি সাজানো হয়।

দ্বিতীয় বছর ২০১৭ সালে বাহুবলী সিনেমার আদলে বানানো হয় মণ্ডপ। এরপর ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে বানানো হয়। সেবারও দারুণ সাড়া পান আয়োজকরা। এর পরের বছর ২০১৯ কিংবদন্তী গায়ক আইয়ুব বাচ্চুর রূপালী গিটার দেখা যায়। ২০২০ সাল আলোচিত ছিল অতিমারী করোনায় জন্য। তাই এবার মণ্ডপে জায়গা করে নেয় করোনার আদল। তবে ২০২১ সাল ছিল ব্যতিক্রম। এ বছর তারা একবারেই সাদামাটা ধাচের মণ্ডপ তৈরি করে। দর্শনার্থীরা হতাশ হয়ে পড়েন। তবে এবার তাদের প্রত্যাশা পূরণ করতে নিয়ে আসা হয়েছে বিশ্বকাপের ট্রফির আাদল।

টাইগার সংঘের কার্যকরী সভাপতি সুশীল কুমার আগারওয়ালা বলেন, ‘আমাদের এই মণ্ডপ ঘিরে সবার অনেক প্রত্যাশা থাকে। গতবার সে প্রত্যাশা পূরণ করতে পারিনি। তাই এবার হতাশ করতে চাই না। এবার ট্রফিটি নির্মাণ করতে আমাদের ব্যায় হচ্ছে প্রায় আট লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31