ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৩০) নামের এক রাজমিস্ত্রী মারা গেছে। সে উপজেলার তারাটিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজমিস্ত্রী শহিদুল ইসলাম ওই এলাকার ভবানীপুর গ্রামে জনৈক শহিদুলের বাড়িতে বিল্ডিং তৈরির কাজ করছিল।
এ সময় সেখানে একটি লোহার রড দাঁড় করালে বাড়ির উপর দিয়ে যওয়া বিদ্যুতের তারের সাথে রডটি স্পর্শ করলে মিস্ত্রি শহিদুল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


