IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে নানা আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন

রাজশাহীতে নানা আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)’ এই স্লোগানকে সামনে রেখে রোববার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়।

রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির আয়োজনে রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বায়তুল মামুর জামে মসজিদ শিরোইল কলোনী ৪নং গলি থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহখদুম রুপোশ (রহ.) দরগাহ শরীফে চাদর পুশী শেষ করে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ এসে শেষ করেন।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সালাউদ্দিন ও উদযাপন কমিটির আহব্বায়ক ডাক্তার শাহিদ আলীসহ সাহজাহান আলী, খালেদ হোসেন ভোলা, আজাহার আলী মুন্না জমসেদ আলী, আসলাম, নজরুল, কাওশার ও সালাহ উদ্দিন। এদের এর পক্ষ থেকে নবী ও রাসুলের প্রেমীকদেরকে আনন্দ র‌্যালিতে আসার অংশগ্রহণ করায় এবং সহযোগিতা করায় আইনশৃংখলা বাহিনী সাংবাদিকরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পবিত্র ১২-ই রবিউল আউয়াল বা ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) মুসলিম জাহানের জন্য অবিস্মরণীয় দিন। দিবসটি পালন উপলক্ষে নগরীর শিরোইল কলোনীর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন রঙ্গীন আলোক সজ্জায় আলোকিত করা হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্ব এদিন আল্লাহর শুকরিয়া আদায় করতে মহা-সমারোহে ‘ঈদে- মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে।

প্রতি বছরের ন্যায় এবারো গাউছিয়া কমিটি রাজশাহী মহানগর শাখার উদ্যোগে পবিত্র মিলাদ মাহফিল, দরুদ-সালাম, কেয়াম ও সমস্ত মুসলিম উম্মাহ ও দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়ে। আর এই মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে দিবসটির সকল কর্মসূচি শেষ করা হয়।

এছাড়াও আঞ্জুমান-এ আশরাফীয়া বাংলাদেশ রাজশাহী শাখার আয়োজনেও এদিন উপলক্ষে একই কর্মসূচী সকালে পালন করা হয়।

ইউটিউব ভিডিও :

ফেসবুক ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31