ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় পাগলের কুড়ালের কোপে বৃদ্ধর মৃত্যু, পরে সেই পাগলেরও মৃত্যু হয়েছে।
স্থানীয়, হাসপাতাল ও থানা সূত্রে জানা যায় রোববার বিকালে আমাইড় ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে আছির উদ্দিন (৭০) নামের এক বয়স্ক ব্যক্তি বাড়ির নিকটে মাছ ধরছিল পেছন হতে একই ইউনিয়নের কৃষ্ট রামপুর গ্রামের গুনির মানসিক ভারসাম্যহীন ছেলে ফয়জুল (৪৭) নামের এক ব্যক্তি তাকে পেছন হতে কুড়াল দিয়ে আঘাত করেলে আছির উদ্দীন আহত হয়ে টলে পরে যান স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার মারা যান তিনি।
এ ঘটনায় স্থানীয় জনতা ফয়জুল (৪৭) আটক করে লালাপুর মোড়ে বেঁধে রাখে, বাঁধা অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা সে স্ট্রোক করে মারা গেছে, জানা যায় ফয়জুল মানসিক রোগী ছিলেন মাঝে মধ্যে মানুষকে বিভিন্ন অস্ত্র নিয়ে এরকম ধাওয়া করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন, উপস্থিত জনতাকে শান্ত থাকতে বলেন এটাকে নিয়ে কাউকে বিপদে ফলবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, বানিয়ে বলে ঘটনাকে ভিন্নক্ষাতে প্রবাহ করবেন না।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।


