IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় ভাতিজা-ভাগিনার দ্বন্দ্ব, সমাধান করতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ

সিংড়ায় ভাতিজা-ভাগিনার দ্বন্দ্ব, সমাধান করতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ভাতিজা-ভাগিনার মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদমান দ্বন্দ্ব সমাধানে গিয়ে লাশ হয়েছেন সকির শেখ (৬০) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানান, নীলচড়া গ্রামের আশরাফুল ইসলাম ও তার মামাতো ভাই রহিমের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একাধিকবার সমাধানের চেষ্টা করেও পারেনি। বুধবার সন্ধ্যায় আবার দ্বন্দ্ব হলে আশরাফুল ইসলাম তার মামা সকির শেখকে সমাধান করার জন্য ডাকে। সেখানে সমাধানের জন্য যান সকির শেখ। সকির শেখের ভাগিনা আশরাফুল ইসলাম ও ভগ্নিপতি বরকতের আঘাতে আহত হলে হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ সকির শেখ মারা যান। স্থানীয়রা আশরাফুল ও বরকতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। সেখানে ভাগিনা ও ভগ্নিপতির আঘাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বৃদ্ধ সকির শেখের। এ ঘটনায় আঘাতকারী দুজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31