IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা
Home >> খেলা >> টপ নিউজ >> বাবর-রিজওয়ানের জোড়া ফিফটিতে পাকিস্তানের জয়

বাবর-রিজওয়ানের জোড়া ফিফটিতে পাকিস্তানের জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বাবর-রিজওয়ান জুটিই খেলা শেষ করে ফিরবেন— এমনটিই মনে করছিলেন অনেকে। তবে ১৩তম ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে দলকে ম্যাচে ফেরান পেসার হাসান মাহমুদ।

৩৭ বলে অর্ধশতক হাঁকানো পাকিস্তান অধিনায়ককে ফেরান তিনি। এর পর এক বল বিরতি দিয়েই স্টাম্প উড়িয়ে দেন হায়দার আলির।

তবে ১১তম ওভারে জীবন পাওয়া মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত ধরে রেখে দলকে জয়ের ভিত গড়ে দিলেন। আর ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছেন মোহাম্মদ নাওয়াজ।

বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ফলে ৭ উইকেটে হারল বাংলাদেশ।

ম্যাচে বাবর আজম ও রিজওয়ান করেছেন যথাক্রমে ৫৫ ও ৬৯ রান। এ ছাড়া ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪৫ রানের দাপুটে ইনিংস খেলেছেন তিনি।

জোড়া উইকেট শিকারে হাসান মাহমুদ দলকে ম্যাচে ফেরালে ১৫তম ওভারে আক্রমণে আসেন সাকিব। কিন্তু হিতে বিপরীতই হয়।

তার ওভারে রিজওয়ান-নওয়াজ জুটি ১৫ রান তোলে। এর পর শরিফুল, সাইফউদ্দিন ও হাসান মাহমুদের ওভারে ধীরে ধীরেই এগোতে থাকেন তারা।

১৫তম ওভারে শরিফুলে বল অফসাইডে ঠেলেই সিঙ্গেল নিয়ে ৪২ বলে পঞ্চাশে পা রাখলেন রিজওয়ান। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটারের এটি ২২তম ফিফটি।

হাসানের ১৮তম ওভারে ১১ রান নিলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১২ বলে ১৪ রান। ১৯তম ওভার অনিয়মিত বোলার সৌম্য সরকারকে দিয়ে করান সাকিব।

সে ওভারের ৫ম বলে রিজওয়ানকে আউট করে দেন সৌম্য। ৫৬ বলে চার বাউন্ডারিতে ৬৯ রানে ফিরলেন রিজওয়ান। তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়ে গেছেন তিনি।

এ ওভারে রিজওয়ানের উইকেটসহ ৬ রান দেন সৌম্য। ফলে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ৮ রান।

সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন সাকিব। কিন্তু নামের সুবিচার করতে পারেননি সাইফ। পর পর তিন বলে দুবার করে দৌড়ে লক্ষ্যের কাছে পৌঁছে যান নওয়াজ।

সাইফের ৫ম ডেলিভারিটি বাউন্ডারি হাঁকিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন পাকিস্তানকে।

আজ ১১তম ওভারে বাবর-রিজওয়ান জুটি ভাঙার সুযোগ পেয়েছিলেন পেসার শরিফুল। কিন্তু ক্যাচ ফেলে দিয়ে সে সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ।

ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে জীবন দেন পেসার সাইফউদ্দিন।

১১তম ওভারে শরিফুলের ৪র্থ ডেলিভারিটি রিজওয়ানের পায়ের ওপর বল করেন। ফ্লিক শটে তা ফাইন লেগে পাঠান ব্যাটার। যেখানে ছিলেন সাইফউদ্দিন। কিন্তু সহজ ক্যাচটি জমাতে পারেননি তিনি। ৩২ রানে বেঁচে যান রিজওয়ান।

জীবন পেয়ে রিজওয়ান হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিতে দুটি উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। এক ওভারে ৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সৌম্য সরকার। সবচেয়ে খরুচে বোলার হয়েছেন সাইফউদ্দিন। ৩.৫ ওভারে ৫৩ রান দিয়ে কোনো উইকেট পাননি এ অলরাউন্ডার।

এর আগে ক্রাইস্টচার্চে আজ সকালে ব্যাট হাতে নেমে দুর্দান্ত দুটি হাফসেঞ্চুরি উপহার দেন লিটন দাস ও সাকিব আল হাসান।

এ দুই তারকার ঝড়ো ব্যাটিংয়ে একটি সময় মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

কিন্তু টেলএন্ডারদের ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামেন টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৩/৬ (শান্ত ১২, সৌম্য ৪, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১, ইয়াসির ১, নুরুল ২, সাইফ ১; নাসিম ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নাওয়াজ ৩-০-৩৭-১, ইফতিখার ১-০-৭-০)

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৭৭/৩ (রিজওয়ান ৬৯, বাবর ৫৫, হায়দার ০, নাওয়াজ ৪৫, আসিফ ২; হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফ ৩.৫-০-৫৩-০, সাকিব ৩-০-২৮-০, সৌম্য ১-০-৬-১)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930