ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা সীমান্তে বিজিবি দুই যুবককে আটক করেছে। তারা উপজেলার নিতপুর গহারপুর গ্রামের ইসমাইলের ছেলে শাহিন(২৩) ও সেতাবুলের ছেলে শহিদুল (২২)।
জানা গেছে, রোববার (১৬ অক্টোবর) সন্ধায় তারা দুইজন গোপনে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছিল। এসময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল ২৫৫/আর নং পিলারের পাশ থেকে তাদের আটক করে।
১৬বিজিবি নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news