ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়ায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন শিক্ষার্থী।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মঙ্গলাড়ীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, কুষ্টিয়া-প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


