IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> ইনফিনিক্সের ক্যাম্পেইনে হ্যান্ডসেট পুরস্কার ও তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ

ইনফিনিক্সের ক্যাম্পেইনে হ্যান্ডসেট পুরস্কার ও তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : টি টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনাকে উদযাপনের লক্ষ্যে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে তরুণদের পছন্দের চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ক্রিকেটপ্রেমী, ইনফিনিক্সের ক্রেতা, ভক্ত সবাই এতে অংশগ্রহণ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি হলো বাংলাদেশ ক্রিকেটের স্পিডমাস্টার তাসকিন আহমেদের সাথে নৈশভোজের সুযোগ।

১৫ অক্টোবর, ২০২২ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফিনিক্স ভক্তরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। তারা পাবেন একটি ব্র্যান্ড নিউ ইনফিনিক্স হ্যান্ডসেট আর তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ। এর জন্য তাদের শুধু #বিয়ন্ডলিমিটস (#BeyondLimits) হ্যাশট্যাগ দিয়ে তাসকিনের বিয়ন্ড লিমিটস ভিডিওটি নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে।

এছাড়া, ঐ ভিডিওর কমেন্ট সেকশনে নিজের লক্ষ্য ও সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শেয়ার করতে হবে। সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে জীবনের লক্ষ্য অর্জনের সম্ভাবনা প্রতিটি মানুষের মধ্যেই আছে। প্রতিবন্ধকতা অতিক্রম করে নতুন কিছু অর্জনের জন্য নিজেকে চ্যালেঞ্জ করাই বিয়ন্ড লিমিটস ক্যাম্পেইনের উদ্দেশ্য।

ক্যাম্পেইন চলাকালীন ইনফিনিক্স হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোন ক্রেতারাও এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ পাওয়ার জন্য তাদের ১৬ অক্টোবরের পোস্টটি শেয়ার করতে হবে। পাশাপাশি, ঐ পোস্টের কমেন্ট সেকশনে স্মার্টফোন কেনার রশিদটি শেয়ার করতে হবে। একটি লিমিটেড এডিশন টি-শার্টও তারা জিতে নিতে পারেন, যা শুধু ইনফিনিক্সের ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাবে।

দারাজের ক্রেতাদের জন্যও আছে একটি বিশেষ অফার। এর জন্য তাদের ১৮ অক্টোবরের পোস্টের কমেন্ট সেকশনে স্মার্টফোন কেনার রশিদটি শেয়ার করতে হবে। একইসাথে, পোস্টটিও শেয়ার করতে হবে। তাসকিনের সাথে নৈশভোজের পাশাপাশি তারা একটি ডিসকাউন্ট ভাউচারও জিতে নিতে পারেন। দারাজ অফারটি ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই বিশেষ অফারের ব্যাপারে জানতে দারাজ ও ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করুন।

“রোর ফর বিডি (Roar for BD)” ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলকে সমর্থন ও শুভকামনা জানাতে পারেন। এতে ১০জন ভাগ্যবান বিজয়ী তাসকিনের স্বাক্ষর করা ক্রিকেট বলসহ একটি বিশেষ গিফট বক্স পাবেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31