IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নজিপুরে ক্লিনিকে মিললো নারী কর্মচারী লাশ

নজিপুরে ক্লিনিকে মিললো নারী কর্মচারী লাশ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে আরিফা জান্নাত (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই তরুণী ক্লিনিকটিতে রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।

বুধবার সকালে পুলিশ ওই ক্লিনিকের একটি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। নিহত তরুণীর বাড়ি ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের মহিশ্বর গ্রামে। তাঁর বাবার নাম মিজানুর রহমান।

পুলিশ ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে গত এক বছর ধরে আরিফা জান্নাত নামের এই তরুণী রিসিপশনিস্ট পদে চাকরি করে আসছিলেন। ওই ক্লিনিকের পরিচালকের নাম নাজিম উদ্দিন ওরফে বাবু। তরুণীটি ওই ক্লিনিক ভবনের নিচ তলার একটি কক্ষে বসবাস করতেন। ওই ভবনে ক্লিনিকটির নার্স ও অন্যান্য নারী কর্মচারীরাও বাস করতেন। আজ সকালে স্থানীয় লোকজন ভবনটির একটি কক্ষের জানালা দিয়ে একটি লাশ ঝুলে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে।

এ দিকে এ ঘটনার পর আজ বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, ওই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক-নার্স এবং রোগী নেই। ১০ শয্যার ক্লিনিকটির সব বেড ফাঁকা। স্থানীয় লোকজন জানান, ওই ক্লিনিকের নারী কর্মচারীর লাশ উদ্ধারের খবর শোনার পর ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারী যাঁরা ছিল তাঁরা সবাই পালিয়ে গেছে। ভর্তি হওয়া রোগীরাও ক্লিনিক ছেড়ে চলে যান।

নিহত তরুণীর বাবা মিজানুর রহমান বলেন, গত (মঙ্গলবার) বিকেলে মেয়ে আরিফার সঙ্গে ফোনে কথা হয়। তখন মেয়ে তাঁর কোনো সমস্যার কথা বলিনি। তাঁর আচরণ স্বাভাবিক ছিল। আজ সকালে ওই ক্লিনিকের এক নার্স ফোন করে আরিফার মারা যাওয়ার খবর জানান। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে সেটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা কেউ নির্যাতন করে তাঁকে হত্যা করার পর তাঁর লাশ ঝুঁলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে দুপুরে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ্ মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের ওই নারী কর্মচারী আত্মহত্যা করেছেন। কারণ লাশ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে লাগানো ছিল। দরজা লাগানো অবস্থায় ঘরের ভেতর থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই। ময়নাতদন্তের জন্য নিহত ওই তরুণীর লাশ নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই তরুণী আত্মহত্যা করেছেন কিনা।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31