IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ক সভা

গোদাগাড়ীতে বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সরমঙ্গলা পার্কে উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশনের আয়োজনে নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোদাগাড়ী পৌরসভার মেয়র, সদ্য যোগদানকারী কৃষি কর্মকর্তা ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যও সাধারন সম্পাদকসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশন সভাপতি আকবর আলী মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিভাষ সরকার ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল আলমসহ বিভিন্ন বøকের কৃষি কর্মকর্তারা।

বরণ সংবর্ধনা ও বাদামী গাছ ফড়িং বিষয়ে মতবিনিময় সভা পরিচালনা করেন, উপজেলা পেস্টিসাইড ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

বক্তারা বলেন, বাদামী গাছ ফড়িং থেকে সবাইকে সচেতন করতে হবে। আর সেই সাথে বর্তমানে ভোজ্যতেলের চাহিদার মাত্র ১০-১৫ শতাংশ দেশীয় উৎস থেকে পূরণ হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশ থেকে আনা ভোজ্যতেলের ওপর চাহিদা কমাতে আগামীতে এ অঞ্চলে সরিষার উৎপাদন বাড়িয়ে দেশের বর্তমানের ১০ শতাংশ থেকে ৪০ শতাংশে নিয়ে যেতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31