IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবি শিক্ষকের ট্রাই সাইকেলে সচল মোজ্জাফরের জীবন

রাবি শিক্ষকের ট্রাই সাইকেলে সচল মোজ্জাফরের জীবন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা মোজ্জাফর হোসেন। দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান । তবে ৮ বছর আগে শরীরের উপর গাছ পরে ভেঙে যায় তার মেরুদন্ড। অচল হয়ে পরে তার দুটো পা’ই। চলা ফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি।

এর ফলে চরম আর্থিক অনটনে স্ত্রী আর দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হতো মোজ্জাফরকে। দু’বেলা দু’মুঠো খাবারের ব্যবস্থা করতে হাত পাততে হয়েছে মানুষের কাছে।

তবে ৩ বছর আগে রাজশাহীতে চিকিৎসা নিতে এসে পরিচয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গোলাম কিররিয়া ফেরদৌসের সাথে। পরিচয়ের পর কেটে দুই বছর। যখন তিনি জানতে পারেন মোজ্জাফর আর চলাফেরা করতে পারেন না তখন তার অসহায়ত্ব দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই শিক্ষক। আর্থিক সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তাকে দেয়া হয় একটি হুইল চেয়ার।

তবে হুইল চেয়ার টেনে নিয়ে যেতে কষ্ট হতো মোজ্জাফরের। তার এই কষ্টের কথা শুনে অসহায় মোজ্জাফরকে একটি ট্রাই সাইকেলের ব্যবস্থা করে দিতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন রাবির এই অধ্যাপক। পরে রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপসচিব সৈয়দ মোস্তাক হাসানের সহযোগীতায় ও রাজশাহী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে মোজ্জাফরকে একটি ট্রাই সাইকেলের ব্যবস্থা করে দেন এই শিক্ষক।

ট্রাই সাইকেল পেয়ে আবেগ আপ্লুত হয়ে মোজ্জাফর হোসেনের বলেন, ৮ বছর আগে গাছ কাটতে গিয়ে গাছটি আমার শরীরের উপর পরে আমার মেরুদন্ড ভেঙে যায়। অনেক চিকিৎসা নিলেও আমার দুটি পা’ই অচল হয়ে যায়। আমার একটা ছেলে ও একটা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিলেও তার বিয়ের টাকা আমি শোধ করতে পারিনি। আর ছেলে আমাকে দেখে না। রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে আমার স্যাররের সাথে পরিচয় হয়। স্যার নানা ভাবে আমাকে সাহায্য করে যাচ্ছেন। তিনি আমাকে আর্থিক সাহায্য করার পাশাপাশি আমাকে একটা হুইল চেয়ার কিনে দেন। স্যারের সহযোগীতায় সমাজসেবা অধিদপ্তর থেকে আমাকে একটা ট্রাই সাইকেল দিয়েছেন। এটা দিয়ে আমি এখন ভালোভাবেই চলাফেরা করতে পারবো।

মোজ্জাফর বলেন, স্যারের সহযোগীতায় আমি গ্রামের বাজারে একটা দোকান দিবো। আশা করি সংসার চালাতে আমার আর কোনো সমস্যায় পড়তে হবে না।

রাবি অধ্যাপক ড. গোলাম কিররিয়া ফেরদৌস বলেন, তার অসহায়ত্ব দেখে আমি তাকে ২ বার সহযোগিতা করার চেষ্টা করি। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে তাকে একটি হুইল চেয়ার দেই পরে আত্রাই উপজেলার ইএনও’র মাধ্যমে তাকে একটি ট্রাই সাইকেল দেয়া হয়। এটি তেমন কার্যকর হয়নি। এখন কয়েকমাস ধরে সে আবার সহযোগিতা চাচ্ছিলো। এইবার সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তখন সহযোগিতা নেওয়ার চেষ্টা করি, রাজশাহীর সমাজসেবা পরিচালক মোস্তাক হাসানের কাছ থেকে। তিনি সমাজকল্যান বিভাগেরই ছাত্র। তাকে বলার পরই তিনি সহযোগিতার হাত সম্প্রসারণ করেন। ১৫ দিন আগে আমি তাকে একটা এপ্লিকেশন জমা দেই আর আজ তিনি তাকে একটা ট্রাই সাইকেল উপহার দেন।

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, স্যার আমার কাছে যখন এই বিষয়টি নিয়ে আসছেন, আমি তাকে সব ধরনের সহযোগীতা দেয়ার চেষ্টা করেছি। সমাজ সেবার অধিদপ্তরের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে আমি একটি ট্রাই সাইকেলের ব্যবস্থা করে দিয়েছে।

মোস্তাক হাসান বলেন, এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নামের একটি আলাদা উইং আছে। এধরনের ব্যক্তিদের যে কোনো ধরনের সেবা দেয়া হয় এখানে। পাশাপাশি হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সাদা চরি, কর্ণার চেয়ার, টয়লেট চেয়ার, এলমো ক্রাচের মত বিভিন্ন ধরনের উপকরণও দেয়া হয় প্রতিবন্ধী ব্যক্তিদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31