IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত’

‘মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত’

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেছেন, মির্জা ফকরুল অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি বক্তব্যে একসময় বলে ফেলেছেন এখন থেকে পাকিস্তানেই ভালো ছিলাম। তাহলে তিনি পাকিস্তানি প্রীতি এখনও ছাড়তে পারেন নাই। তাহলে তার বিরুদ্ধে আমাদের এলাকার লোক এখনও মামলা করেনা কেনো; তার বিরুদ্ধে মামলাও হচ্ছে। কারণ তিনি স্বাধীনতা বিরোধী। অবশ্যই স্বাধীনতা বিরোধী রক্ত যদি শরীরে থাকে তার মুখ দিয়ে একথা বের হতেই পারে। কারন তার বাবাই ছিলো রাজাকার। ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামে পরিচিত। চকা রাজাকারের বেটার মুখ দিয়ে কিন্তু এ কথাটায় বের হবে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক, ২০২১-২২অর্থ বছরের “উপজেলা উন্নয়ন সহয়তা খাতের বরাদ্দ হতে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দল্যাহ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ভাবেন। তিনি মানুষের জন্য ভাবেন বলেই বাবা, মা, ভাই বোন সবাইকে হারিয়ে ব্যথা বেদনা ভুলে মানুষের সেবা করে মানুষের মধ্যেই বেঁচে থাকতে চান। মানুষের সেবা করেই তিনি দেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে আপ্রান চেষ্টা করছেন। শুধু চেষ্টায় নয় ইতিমধ্যেই তিনি প্রমান করেছেন বাঙলি জাতী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তলাবিহীন ঝুড়ী থেকে তিলে তিলে দেশ এখন উন্নয়নের রোল মডেল ও বিশ্বে উন্নয়নের বিস্ময় সৃষ্টি করেছেন। তাই তিনি আগামী সংসদ নির্বাচনে সকল দিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলকে উন্নয়নে প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহব্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সরকারের বিভিন্ন ফান্ড থেকে উপজেলায় প্রায় কোটি টাকার আসবাবপত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যেন শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমেনা বিথি. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।

পরে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31