ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলায় শুক্রবার (২৮ অক্টোবর) বন্ধন ক্রীড়া চক্র ৬ উইকেটে জয় পেয়েছে।
টসে হেরে সানরাইজ ক্যাব ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ১১৯ রান। সানরাইজের পক্ষে সর্বোচ্চ সজল ৩৭ ও প্লাবন ২৪ রান করেন। বন্ধনের পক্ষে জোসি ৩০ রান খুইয়ে ৭টি ও পাপ্পা ৪৮ রান খুয়ে ২টি উইকেট নেন।
বন্ধন ক্রীড়া চক্র ১২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে টার্গেট পুর্ন করে (১২৪ রান)। বন্ধনের পক্ষে মিরাজ ৩৭ ও জিয়ারুল ৩০ রান করেন। সানরাইজের পক্ষে আলভী ৩১ রান খুইয়ে ২টি উইকেট নেন।


