IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিদ্যুৎ এখন যাদু ঘরে : রিজভি

বিদ্যুৎ এখন যাদু ঘরে : রিজভি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ এখন যাদু ঘড়ে চলে গিয়েছে। এই সরকার দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগের নামে বড় বড় কথা বলে লোড শেডিং এখন দিবা-রাত্রিতে অসহনীয় হয়ে উঠেছে। এ সরকারের আমলে কোন সমাধান আসা করতে পারছিনা। সম্প্রতি খনিজ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহির বক্তব্যে তার প্রমান মিলেছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে বদলগাছী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁর বদলগাছী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ এখন খাদ্য ও রিভার্জ টাকায় সংসর্ম্পূন এবং উন্নয়নের দিক দিয়ে মালায়েশিয়াকে ছেড়ে গেছেন। আজ সেই প্রধানমন্ত্রী কথায় কথায় বলছেন খুব তারাতাড়ি বাংলাদেশে খাদ্য ঘাটতি দেখা দিবে এবং সামনে কঠিন দুর্ভিক্ষ অপেক্ষা করছে। দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে এভাবে দেশের জনসাধারণের মাঝে ভিতি সঞ্চার করা ঠিক হচ্ছে না। তাই তিনি দেশের জনসাধারণকে সর্তক থাকার আহ্বান জানান এবং বর্তমান আওয়ামী লীগ সরকার আগের মত নিশি রাতে ভোট চুরি করে আবার যেন ক্ষমতায় না আসতে পারে সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে বলেন।

বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম রানা।

এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন আলমগীর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মি আক্তার প্রমুখ।

সম্মেলনটি উদ্ধোধন করেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।

পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31