IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> তানোর আ.লীগে আলো ছড়িয়েছেন প্রদীপ সরকার

তানোর আ.লীগে আলো ছড়িয়েছেন প্রদীপ সরকার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে আওয়ামী লীগের আন্ধকার সময়ে নেতাকর্মির হৃদয়ে আলো ছড়িয়েছিলেন প্রদীপ সরকার। ৯০এর দশকের আগে ও পরে তানোরে হাতে গনা কিছু ব্যাক্তি আওয়ামী লীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগ রাজনৈতিক পরিবারের জন্ম নেয়া আবুল কালাম আজাদ প্রদীপ সরকার তৎকালীন সময়ে ছিলেন তানোর উপজেলা ছাত্রলীগ সভাপতি।

আওয়ামী লীগের দুর্দীনে কঠোর পরিশ্রম, ন্যায়, নিষ্ঠাসহ উৎসাহ দিয়ে সাধারণ মানুষকে দলে টেনে শক্তিশালী সংগঠন তৈরি করার পাশাপাশি নেতাকর্মিদের প্রেরণা দিয়েছেন প্রদীপ সরকার। দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তার ভৃমিকার কথা এখনো ত্যাগী নেতাদের মনে থাকলেও সুযোগ সুবিধাসহ দেয়া হয়নি যোগ্য সম্মান।

আওয়ামী লীগ পরিবার মানেই সবাই এক নামেই তখন সরকার পরিবারকেই জানতেন এবং চিনতেন ও মানতেনও। প্রদীপ সরকারের বাড়ি সদরের বাজারে হওয়ায় নেতাকর্মিরা আপদে বিপদে প্রদীপ সরকারের কাছেই ছুটে যেতেন চাইতেন সহযোগীতা। ওই সময় আ’লীগ নেতা-কর্মিদের পাশে দাড়িয়ে সহায়তা করার পাশাপাশি সহযোগীতার পাশাপাশি করতেন প্রতিবাদ।

রাজনীতির মারপ্যাচে তাকে দেয়া হয়নি তার যোগ্য সম্মান। উদার ও খোলা মনের মানুষ এই নেতা এখনো রাজনীতির কোন সুবিধা ভোগ করতে পারেননি। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আবুল কালাম আজাদ প্রদীপ সরকার তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করে রাজনৈতিক কর্মকান্ড হাসিল করা হলেও তাকে সুবিধার সুযোগ-সুবিধা।

তবে, ১৯৯১সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রদীপ সরকারের উপর দফায় দফায় হামলা ও অত্যাচারের স্বীকার হতে হয়েছে। সরকার দলীয় কোন নির্যাতন নিপীড়নই তাকে আওয়ামী লীগের আদর্শ থেকে সরাতে পারেনী। তিনি তার নিজ গতিতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সারা জীবন আওয়ামী লীগের মুল স্রৌতে থেকে নিজেকে উৎসর্গ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মিদের সহায়তার জন্য।

আওয়ামী লীগ দলীয় নেতাকর্মিরা বলছেন, তানোরে আওয়ামী লীগ মানেই ছিলো প্রদীপ সরকার, বর্তমানে আওয়ামী লীগে লোকের অভাব না হলেও ওই সময় তিনিই নেতাকর্মিদের ঐক্যবন্ধ করে ধরে রেখেছিলেন। আওয়ামী লীগে প্রদীপ সরকারের পরিশ্রম ও অবদানের যোগ্য সম্মান তাকে দেয়া হয়নি।

২০০১সালের পরেও আওয়ামী লীগের রাজনীতি ছিলো প্রদীপ সরকার ও তার বাড়িকে ঘিরে। বর্তমানে আ’লীগের সুযোগ-সুবিধা ভোগ করা অনেক নেতা ৪দলীয় জোট সরকারের আমলে নিজেদেরকে গুটিয়ে নিলেও প্রদীপ সরকার আলো জ্বালিয়ে রেখেছিলেন আ’লীগ নেতা-কর্মির হৃদয়ে। আ’লীগের দুর্দিনে দলকে শক্তিশালী করতে ব্যাপক ভুমিকা রেখেছেন উদীমান এই নেতা।

নাম প্রকাশ্যে আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের একাধীক নেতাকর্মি বলেন, রাজশাহী শহরসহ তানোর প্রোপ্রারের বেড়ে উঠা রাজনৈতিক পরিবারের সন্তান ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করা উচ্চ শিক্ষিত সৎ যোগ্য বেধাবী ত্যাগী এই নেতাকে বাইরের কিছু সুবিধা ভোগী নেতারা প্রদীপ সরকারকে বিভিন্ন ভাবে লাঞ্চিত ও বঞ্চিত করেছেন। আগামীতে প্রদীপ সরকারকে তার যোগ্য সম্মানে সম্মানিত করার দাবি জানিয়েছেন নেতা-কর্মিরা।

এব্যাপারে তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, চাওয়া পাওয়ার হিসাব করে রাজনীতি করিনা, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে লালন করার পাশাপাশি পালনের চেষ্টা করেছি, নেতাকর্মিরাই বলতে পারবেন, আওয়ামী লীগের রাজনীতিতে আমার ভূমিকার কথা। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে বেইমানদের আর জায়গা হবেনা।

তিনি আরো বলেন, আমি মনে করি আগামী ৯ ডিসেম্বর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে স্থানীয় নেতাকর্মিরা যোগ্য ব্যাক্তিকেই সম্মানজনক স্থানে রাখবেন। আওয়ামী লীগ দলে আমার কর্মকান্ড কেমন ছিলো তা স্থানীয় নেতা-কর্মিরাই ভালো জানেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31