IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হুদা, সম্পাদক আব্দুল হাদী

বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হুদা, সম্পাদক আব্দুল হাদী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন রোববার (৩০ অক্টোবর) বদলগাছী শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির সভাপতি পদে ফজলে হুদা বাবুল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাদী চৌধুরী টিপুকে নির্বাচিত হয়েছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেল চারটায় তাঁদের নাম ঘোষনা করা হয়।

এর আগে বেলা ১১টায় নওগাঁ জেলা বিএনপির আহŸায়ক আবু বক্কর সিদ্দিক ওরফর নান্নু দলের এই দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দ্রব্যে মুল্যে আগুন ধরেছে। সবকিছুর দাম হু-হু করে বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী গণভবনে পুকুরে চিতল মাছ ধরার ছবি পোষ্ট দিয়ে জনগণের সঙ্গে রসিকতা করেছেন।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি যে চিতল মাছ দেখান সেই চিতল মাছ জনগণ কিনে খেতে পারে না। জনগণের সঙ্গে রসিকতা না করে ক্ষমতা ছেড়ে দেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আপনাদের রাজপথে থাকতে হবে। আপনারা কি রাজপথে থাকবেন। তখন নেতা-কমীরা হাত উঠিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। রংপুরের বিভাগীয় সমাবেশের আগে সরকার যানবাহন বন্ধ করেছিল। তারপরও সমাবেশে জনতার ঢল নেমেছিল। আগামী ডিসেম্বরে রাজশাহীতে সমাবেশ হবে। সেখানেও সরকার একই কায়দায় জনতার ঢল আটকানোর চেষ্টা করবে। আপনারা প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশে যোগ দিবেন। এই সরকার বিএনপির সমাবেশে লোকজনের উপস্থিতি দেখে ভয় পেয়েছে। কাজেই বিএনপির সমাবেশে লোকজন আসতে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করছে। বিএনপির সমাবেশের আগে সরকার নিজেই যানবাহন বন্ধ করে হরতাল পালন করেছে। সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশে জনগণ জেগে উঠেছে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম,এ মতিন,

জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম, জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্যসচিব বায়জিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে বিকেল চারটায় উপজেলা বিএনপির সভাপতি পদে ফজলে হুদা বাবুল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাদী চৌধুরী টিপুর নাম ঘোষনা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বদলগাছী উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে ফজলে হুদা সভাপতি ও আবদুল হাদী চৌধুরী সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০১৯ সালের ওই কমিটিকে বিলুপ্ত করে জাকির হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ আট বছর পর রোববার দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31