IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’

‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে, আমার প্রশ্ন খালেদা জিয়া কী জনগণের ভোটে নির্বাচিত। দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই তারা কিভাবে সরকার গঠন করবে? কিভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।

সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিষ্কার করেন। তিনি বলেন, বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকেই লালকার্ড দেখানো হবে।

সোমবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধান আলোচক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সহ-সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ-সভাপদি অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত কর্মী-সমর্থকরা হাততালি দিয়ে তাদের সমর্থন জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31