IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাসিক ও রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মশালা

রাসিক ও রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এবং স্বাস্থ্যবিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন পাইলট প্রোগামেটিক পার্টনারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় মহামারী, অতিমারী প্রস্তুতি এবং প্রতিক্রিয়া, সম্প্রদায় ভিত্তিক নজরদারি (সিবিএস) বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সবুজ, পরিচছন্ন নগরী রাজশাহী। ইতোমধ্যে এ নগরীটি দেশের মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য নগরী রূপে স্বীকৃতি লাভ করেছে। পরিবেশ ও স্বাস্থ্যসেবায় রয়েছে নানা সাফল্য। ইপিআই কার্যক্রমে দেশে পরপর দশবার প্রথম হয়েছে। স্বাস্থ্যসেবায় রয়েছে অভাবনীয় সাফল্য। জন্ম নিবন্ধণ কার্যক্রমে দেশসেরা হয়েছে রাজশাহী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি-বাড়ি টিকা রেজিস্টেশন, হাতধোয়া, করোনা আক্রান্তদের খাদ্য বিতরণ, চাহিবামাত্র বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌছে দেয়া, ঔষুধ বিতরণসহ বহুবিধ কাজ সম্পন্ন করেছে রাসিকের স্বাস্থ্যবিভাগ।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিষয়ক এ প্রকল্পটি রাজশাহীসহ আরও চারটি সিটিতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় মহানগরীর কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রকল্প আকারে কাজ করবে যা আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা করছি। প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনের ৪, ১৬, ১৯, ২৪, ২৮নং ওয়ার্ডে বাস্তবায়িত হবে। আগামীতে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (স্বাস্থ্য) ড. নাহিদ আহমেদ চৌধুরী, ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার আরিফা আলী হাসনাত, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম।

আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আমিনা কুইন কস্তুরি, রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রেজাউল করিম রাজু, ডেপুটি সিভিল সার্জন ড. রাফিউল হক রাফী।

সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য প্রফেসর সারোয়ার জাহান সজল।

কর্মশালায় রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31