ধূমকেতু প্রতিবেদক, প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক কলেজ ছাত্রের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে বদলগাছীর জিয়া শিমুলিয়া গ্রামে। নিহত ওই কলেজ ছাত্রের নাম রাব্বি (২০) সে উপজেলার জিয়া শিমুলিয়া গ্রামের ছাদেক আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি সোমবার বিকেল ৪ টায় বদলগাছী শেখ রাসেল স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে ঘুমের ট্যাবলেট ও ইদুর মারার বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে বদলগাছী রিভার সিটি পার্কের পিছনে অসুস্থ হয়ে পরে। অসুস্থ হয়ে পড়লে রাব্বির সাথে থাকা বন্ধুরা তার ঘনিষ্ট বন্ধু নাইমকে ফোন দেয়। খবর পেয়ে নাইম ঘটনাস্থল থেকে রাব্বিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে রাত সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্য হয়।
খবর পেয়ে বদলগাছী থানার এস আই তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাব্বির বন্ধু নাইম বলেন, আমাকে ফুটবল খেলা দেখার জন্য আসতে বলে। আমি জয়পুরহাটে লেখাপড়া করি। আমি বাসস্ট্যান্ডে আসলে রাব্বি আমাকে বলে তুই দাড়া। একটু পরে অন্য বন্ধুরা আমাকে ফোন দিয়ে বলে রাব্বি নদীর পাড়ে পড়ে আছে। রাব্বি বলে যে সে ঘুমের ঔষধ ও বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছে। একটি মেয়ের জন্য।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


