IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি

বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেছেন, বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।

তিনি অভিযোগ করেন, মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে আছেন। কারে এমপি বানাবেন, কারে মন্ত্রী করবেন, তার জন্যও টাকা। জাতীয় সরকার কারে করবেন, সেখানেও টাকা। শুরু হয়ে গেছে মনোনয়ন–বাণিজ্য।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে ওটা এখন মিউজিয়ামে।

ওবায়দুল কাদের সম্মেলন উপলক্ষে বিলবোর্ডের পেছনে খরচ কমাতে বলেছেন নেতাদের। তিনি বলেন, এত বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কম করতে। এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। খরচ কমান, মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান, গ্লোরিয়া সরকার, স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান, আনোয়ারুল আজীম ও তাহজিব আলম সিদ্দিকি প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সকাল থেকেই সম্মেলনস্থল ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন।

সম্মেলনের প্রধান অতিথি ওবায়দুল কাদের দ্বিতীয় পর্বের শুরুতে জেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে তিনি বর্তমান সভাপতি সংসদ সদস্য আবদুল হাইকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

দীর্ঘ সাত বছর পর আজ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31