IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> বিনোদন >> শিল্পী আকবরের মৃত্যুতে যা বললেন পূর্ণিমা

শিল্পী আকবরের মৃত্যুতে যা বললেন পূর্ণিমা

ধূমকেতু নিউজ ডেস্ক : হানিফ সংকেতের ইত্যাদির মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শিল্পী আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়েছিলেন তিনি। এর পররে ইত্যাদিতে তৈরি হয় আকবরের প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটির মিউজিক ভিডিও। সেসময় অনেক জনপ্রিয় হয়েছিল গানটি।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানে আকবরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। সেই সহশিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন এই নায়িকা।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা।

আকবরের মৃত্যুর সংবাদে পূণির্মা বলেন, উনার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি।

এ সময় এ নায়িকা আকবরের সঙ্গে কাজ করা একটি মাত্র মিউজক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতার শেয়ার করেছেন। তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে বলা যায় এটি ইত্যাদিতে প্রচারিত আকবরের প্রথম গানটিকেও ছাড়িয়ে যায়। সবচেয়ে বড় কথা এটি ছিল তার নিজের মৌলিক গান। গানটির জন্য আমিও মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘মিউজিক ভিডিও করার সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি হাত পাখার বাতাস করছি তাকে, খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিল। এত বেশি নার্ভাস ছিলেন। পাশে বসবেন কী বসবেন না! আরও অনেক সংশয়ে ছিলেন, তিনি এত ভালো করেছিলেন যে, বোঝাই যায়নি এ ধরনের কাজ এটাই তার প্রথম।’

দীর্ঘদিন ধরেই কিডনির অবস্থা খারাপ হওয়ায় গায়ক আকবরের শরীরে পানি জমে গিয়েছিল। সে কারণে মধ্যে পচন ধরে নষ্ট হয়ে যায় তার ডান পা। যার ফলে সম্প্রতি তার এক পা কেটে ফেলতে হয়। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। তার জন্ম খুলনার পাইকগাছায়। তবে বেড়ে উঠেছেন যশোরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31