IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন : জাফরউল্লাহ

বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন : জাফরউল্লাহ

ধূমকেতু প্রতিবেদক : বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ফায়ার সার্ভিসের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ফলে আরো বেশি আধুনিক ও যুগোপোযোগী হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেড়েছে কর্মদক্ষতা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

তিনি আরও বলেন, বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম। খুব দ্রুততম সময়ে তারা সাড়া দেয়। নিজের জীবন ঝুকি নিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকেন। এসব সেবা দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অগ্নিকান্ড, নৌদুঘটনাসহ বিভিন্ন উদ্ধার কাজে কাজ করার সময় সহকর্মী প্রাণহারালেও অনান্যরা পিছিয়ে যায়না তারা কাজ শেষ করে ফিরে। যার অন্যতম ঘটনা হলো চট্টগ্রামের সিতাকুন্ডের ঘটনা। এখানে সর্বোচ্চ সংখ্যক ফায়ার ফাইটার প্রাণহানীর ঘটনা ঘটলেও অন্যান্য ফায়ার ফাইটাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ঘোষনা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে। বড় যেসমস্ত উপজেলা সেগুলোতে প্রয়োজনে দুটি করে ফায়ার স্টেশন হবে। এতে মানুষ আরও বেশি সেবা পাবে। বর্তমানে স্বেচ্ছায় শ্রম দিয়ে এগিয়ে এসেছে মানুষ। তৈরি হয়েছে ভলেন্টিয়ার। যা অত্যান্ত গর্বের ও যুগোপযোগী।

বক্তব্য শেষে বেলুন উড়িয়ে সপ্তার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। স্বাগত বক্তব্য দেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অত্র স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মাঠ কমান্ডার ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31