IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া রানারআপ সিরাজগঞ্জ

রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া রানারআপ সিরাজগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক : বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া বিয়াম মডেল স্কুল। রানার আপ হয়েছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, বিজয়ী দলের নাফি বিন হাসান।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ী, রানার আপসহ অংশ গ্রহণকারী সকল দলের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও সমকাল সুহৃদ সমাবেশের রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক হবিবুর রহমান। প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে আছে পূবালী ব্যাংক লিমিটেড।

সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে এর আগে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন, সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।

উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, সংস্কৃতি সম্পৃক্ততা ছাড়া একটি শিক্ষা কখনো শক্তিশালী হতে পারে না। আর শক্তিশালী শিক্ষাব্যবস্থা ছাড়া একটি দেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। সুতরাং আমাদের শিক্ষাকে অবশ্যই সংস্কৃতি নির্ভর করে তুলতেই হবে। এখন সংস্কৃতিক নির্ভর করে তুলতে গেলে আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, ঐতিহ্য চর্চায় আগ্রহী করে তুলতে হবে। আমাদের এই সংস্কৃতির মধ্য থেকে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করে দিতে হবে।

তিনি আরও বলেন, কবিগুরু বলেছেন, আমরা যে শিক্ষা দান করি বা লাভ করি তা শুধুমাত্র তথ্য দেয়না। এটি সত্যও প্রদান করে। সুতরাং আমাদের শিক্ষাকে সত্যনির্ভর করতে হবে। সত্যনির্ভর করতে হলে মুক্তবুদ্ধি চর্চার কোনো বিকল্প নেই। এই মুক্তবুদ্ধি চর্চার অন্যতম উপায় বিতর্ক। অন্যের সত্য শ্রবণ করে নিজের সত্য দিয়ে যুক্তিখণ্ডনের মাধ্যমেই নিজের মেধাকে তুলে ধরার প্রক্রিয়া বিতর্ক।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, একটি দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে জ্ঞাননির্ভর মানুষের দরকার। বুদ্ধিদীপ্ত, জ্ঞাননির্ভর, সহনশীল, যুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক মানবিক মানুষ দরকার। এইগুণগুলো অর্জন করার জন্য যেসব মাধ্যম রয়েছে বিতর্ক তার মধ্যে অন্যতম মাধ্যম। বিতর্কে যারা অংশগ্রহণ করে তাদেরকে বক্তৃতা, শব্দচয়ন, বাক্যনির্মাণ, বর্ণবিন্যাসে চৌকস হতে হয়। তারা জানে না, কোন বিষয়ে তাদেরকে বিতর্ক করতে হবে। খুবই কম সময়ে তারা কোনো বিষয়ে বিতর্ক করে থাকে। এজন্য তাদেরকে সববিষয়ে জ্ঞান থাকতে হয়। বিতর্কের মাধ্যমে জ্ঞান শাণিত হয়। আমরা এখন অসহিষ্ণুতা হযে পড়েছি। সহিষ্ণুতা আমাদের নেই। আমরা জানি, না জানি, অন্যদের মত নয় নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চাই। বিতর্ক অন্যের মতকে শুনতে, ভাবতে ও প্রাধাণ্য দিতে শেখায়। এসময় তিনি সমকালকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

দিনব্যাপী প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮টি জেলার ৮টি চ্যাম্পিয়ন দল অংশ নেয়। অংশ নেওয়া দলগুলো হলো- রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ জিলা স্কুল, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, বগুড়া বিয়াম মডেল স্কুল, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন, ফাহমিদা আফরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিখন আহমেদ, সুহৃদ রুবাইয়া জান্নাত বৃষ্টি, আহসান হাবীব জিশান, ইমরান হোসেন, শফিকুল ইসলাম, ইয়াছিন মোল্লা, রিমা আক্তার, আশফাকুর রহমান, জায়িদ হাসান, আকিব হোসেন, জান্নাতুল ফেরদৌস, রবিউল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজের সুহৃদ রোহান, শাহরিনা আফরোজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31